নোটিশ ও ঘোষণা

৩১ আগস্ট ২০২৬

জরুরী বিজ্ঞপ্তি — অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত

সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠন ও অধিকতর গতিশীল করার লক্ষ্যে বগুড়া ডিবেটিং সোসাইটির অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ অদ্য ৩১ আগস্ট ২০২৬ তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।

দায়িত্ব পালনকালে অন্তর্বর্তীকালীন কমিটির সকল সদস্যের আন্তরিকতা, শ্রম ও নিষ্ঠার জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।

খুব শীঘ্রই নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত সংগঠনের যাবতীয় কার্যক্রম প্রতিষ্ঠাতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সকলকে সংগঠনের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো।

— বগুড়া ডিবেটিং সোসাইটি