বগুড়া জেলার প্রথম পেশাদার বিতর্ক সংগঠন · প্রতিষ্ঠা ০১ এপ্রিল ২০২৫

ভাষাকে করো অস্ত্র,যুক্তিকে করো শাণিত।

বগুড়ার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত অনুশীলনী বিতর্ক, কর্মশালা ও প্রতিযোগিতা — যুক্তিবাদী চিন্তা, গবেষণা আর সংলাপের সংস্কৃতি গড়ে তুলতে।

বগুড়া ডিবেটিং সোসাইটির একটি আয়োজনের মুহূর্ত

১৯

অনুশীলনী বিতর্ক

১৭+

প্রতিষ্ঠানে কর্মশালা

১৩০+

একক বক্তৃতায় অংশগ্রহণ

বড় আয়োজন

এই সংসদ বিশ্বাস করে যে ভুয়া সংবাদ প্রচারকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিতকৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভবিষ্যতে মানুষের কর্মসংস্থান কমিয়ে দেবেজলবায়ু পরিবর্তনই ভবিষ্যৎ যুদ্ধের প্রধান কারণবিচারহীনতাই সমৃদ্ধ সমাজ গঠনের অন্তরায়এই সংসদ, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে নিষিদ্ধ করবেবর্তমান প্রজন্ম বাঙালি সংস্কৃতিকে শুধুমাত্র পহেলা বৈশাখে লাল-সাদা শাড়ি এবং পাঞ্জাবিতে সীমাবদ্ধ করেছে।জুলাই পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মুখ্য বাধা হলো দুর্নীতিবর্তমান সোশ্যাল মিডিয়া আমাদের বন্ধুত্ব নয় বরং একাকিত্ব উপহার দিচ্ছে

এপ্রিল ২০২৫ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত যা হয়েছে

এক নজরে

১৯

অনুশীলনী বিতর্ক সম্পন্ন

এপ্রিল ২০২৫ – আগস্ট ২০২৬

১৭+

স্কুল-কলেজে কর্মশালা

ক্যাম্পাস কানেক্ট ক্যাম্পেইন

৩০০+

এক আয়োজনে সর্বোচ্চ অংশগ্রহণ

সরকারি আজিজুল হক কলেজ, ২৭ নভে ২০২৫

উপজেলায় পৌঁছানো

দুপচাঁচিয়া · গাবতলী · শিবগঞ্জ

৫৫০+

শিক্ষার্থীর আয়োজনে বিচারকের দায়িত্ব

কালচারাল ফেস্ট ২০২৬

লক্ষ্য ও উদ্দেশ্য

যুক্তি, গবেষণা ও সংলাপ

তরুণদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, গবেষণা ও সংলাপের সংস্কৃতি গড়ে তোলা। নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ, কর্মশালা, আঞ্চলিক ও জাতীয় বিতর্ক প্রতিযোগিতা এবং পাবলিক ফোরাম আয়োজন।

প্রতিষ্ঠাকালীন ঘোষণা অনুযায়ী

বিস্তারিত দেখো

BDS-এর নিয়মিত কার্যক্রম

আমরা যা করি

  • সপ্তাহে ৩–৪টি প্র্যাকটিস ডিবেট আয়োজন
  • দক্ষ মেন্টরদের দিয়ে ওয়ার্কশপ আয়োজন
  • সদস্যদের মাঝে অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা
  • জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন
  • বিভিন্ন প্রতিযোগিতায় BDS থেকে দল প্রেরণ

পাঁচটি ফরম্যাটে আমরা কাজ করি

বিতর্কের ধরন

সনাতনী বিতর্ক

পক্ষ ও বিপক্ষ — তিনজন করে বক্তা, নির্দিষ্ট সময়, লিখিত প্রস্তুতি। BDS-এর সবচেয়ে বেশি চর্চিত ফরম্যাট।

সংসদীয় বিতর্ক

সরকারি ও বিরোধী দল, স্পিকার, পয়েন্ট অব ইনফরমেশন — সংসদের আদলে। এশিয়ান ও ব্রিটিশ পার্লামেন্টারি (ইংরেজি) এই ধারারই আন্তর্জাতিক রূপ।

বারোয়ারি বিতর্ক

পক্ষ-বিপক্ষের গণ্ডি পেরিয়ে একক বক্তা নিজের মতো করে বিষয়টি ব্যাখ্যা করে।

রম্য বিতর্ক

হাসির মোড়কে যুক্তি — উপস্থিত বুদ্ধি আর ভাষার খেলা।

একক বক্তৃতা

৩–৫ মিনিটে একটি বিষয়ের উপর নিজের ভাবনা। BDS-এর প্রথম প্রতিযোগিতাই ছিল এই ফরম্যাটে।

সপ্তাহে ৩–৪টি সেশন — সবগুলোর রেকর্ড রাখা হয়

সর্বশেষ অনুশীলনী বিতর্ক

সবগুলো দেখো (১৯টি)
১৯সংসদীয়

জুলাই পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মুখ্য বাধা হলো দুর্নীতি

বিজয়ী:
বিরোধী দল
শ্রেষ্ঠ বক্তা:
ফাইজা হাসান
১৮সনাতনী

পরীক্ষাকেন্দ্রে নকল দমন নয়, সুসংগঠিত শিক্ষাব্যবস্থাই পারে সঠিক মূল্যায়ন করতে

বিজয়ী:
বিপক্ষ
শ্রেষ্ঠ বক্তা:
উনাইশা তাবাসসুম তুবা
১৭সনাতনী

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভবিষ্যতে মানুষের কর্মসংস্থান কমিয়ে দেবে

বিজয়ী:
বিপক্ষ
শ্রেষ্ঠ বক্তা:
সালমিন মোস্তারী তহুরা

যেসব আয়োজন BDS-এর পথচলা তৈরি করেছে

বড় আয়োজন

সবগুলো দেখো
তর্ক তরঙ্গ ২৬
সনাতনী১০ এপ্রিল ২০২৬

তর্ক তরঙ্গ ২৬

বগুড়া ডিবেটিং সোসাইটি ও তর্জনী-র যৌথ আয়োজনে চারটি আমন্ত্রিত কলেজ দলের সনাতনী বিতর্ক প্রতিযোগিতা — পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী এবং NDF BD-এর অতিথিদের উপস্থিতিতে।

বিস্তারিত দেখো
বারোয়ারি১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস বারোয়ারি বিতর্ক

বাছাই পর্বে ৩৫ জন, ফাইনালে ১৬ জন — বিজয় দিবস উপলক্ষে মুক্ত মত প্রকাশের বারোয়ারি আয়োজন।

বিস্তারিত দেখো
BDS-এর নেতৃত্ব

সংগঠনের ভাবনা

OUR BELIEF

যে তরুণ যুক্তি দিয়ে কথা বলতে শেখে, সে কেবল বিতর্ক জেতে না সে নিজের জায়গাটা চিনে নেয়।

বগুড়া ডিবেটিং সোসাইটি

প্রতিষ্ঠা ০১ এপ্রিল ২০২৫

সহ-আয়োজক, প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষক

যাঁদের সাথে কাজ করেছি

সবগুলো দেখো
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (NDF BD)Debaters Community Of Bangladesh (DCBD)তর্জনীনভোরো বাংলাদেশBogura Zilla School Debate Clubবেলকুচি বিতর্ক সংসদRUMUNA — রাবি MUN অ্যাসোসিয়েশনসরকারি আজিজুল হক কলেজ উচ্চমাধ্যমিক ডিবেট ক্লাববগুড়া জিলা স্কুল কালচারাল ক্লাবস্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরদুর্নীতি দমন কমিশন (দুদক)Jim’s EnglishHome Of Chemistry By Zahangir Sirচয়ন প্রকাশনSAS Fragrance

যুক্তি দিয়ে শুরু হোক তোমার পথচলা

বিতর্ক আগে না করলেও চলবে। দরকার শুধু শেখার আগ্রহ আর মঞ্চে দাঁড়ানোর সাহস।