গত ০২ সেপ্টেম্বর ২০২৬, যুব রেড ক্রিসেন্ট, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া-এর আয়োজনে অনুষ্ঠিত “যুব রেড ক্রিসেন্ট জ্ঞান ও মেধা উৎসব ২০২৬”-এর বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট পার্টনার হিসেবে যুক্ত ছিল বগুড়া ডিবেটিং সোসাইটি।
প্রতিযোগিতার বিতর্ক পর্ব সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন BDS-এর অভিজ্ঞ সদস্যরা।
বিচারক ও মডারেটর
- সেমিফাইনাল, হাউজ ১ — তাসফিয়া জিন্নাত নাবিলা, সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক
- সেমিফাইনাল, হাউজ ২ — মার্জিয়া আক্তার, সাবেক সহ-সভাপতি
- ফাইনাল — মোঃ সাকিব আল হাসান প্রবাল, প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি; সঙ্গে বিচারক তাসফিয়া জিন্নাত নাবিলা
চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে শিক্ষার্থীরা।
- 🏆 চ্যাম্পিয়ন — বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া
- 🥈 রানার্সআপ — করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া
সুন্দর এই আয়োজনের জন্য যুব রেড ক্রিসেন্ট, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, বগুড়াকে আন্তরিক ধন্যবাদ।

