গত ০৫ সেপ্টেম্বর ২০২৬, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়াম, বগুড়ায় অনুষ্ঠিত হয় “জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াড ২০২৬”। বগুড়ায় প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমধর্মী পরিবেশ বিষয়ক আয়োজনে ডিবেট পার্টনার হিসেবে যুক্ত ছিল বগুড়া ডিবেটিং সোসাইটি।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক আয়োজনে অংশ নেন।
একক বিতর্ক পর্বের বিচারক
- মোঃ সাকিব আল হাসান প্রবাল — প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি
- তাসফিয়া জিন্নাত নাবিলা — সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক
- সালমিন মোস্তারি তহুরা — শিক্ষার্থী উপদেষ্টা
কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিচারকার্যেও দায়িত্ব পালন করেন BDS-এর প্রতিনিধিরা।
সমাপনী পর্বে বিতর্ক প্রতিযোগিতা ও অলিম্পিয়াডের বিজয়ীদের হাতে মেডেল, সার্টিফিকেট, চাবির রিং ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। চমৎকার এই উদ্যোগের জন্য বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিবেশ ক্লাবকে আন্তরিক ধন্যবাদ।

